Posts

‘বর্তমান অবস্থায় দেশ পরিচালনা কঠিন’

Image
ইনকিলাব ডেস্ক : বিবিসি বাংলাদেশ সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, বর্তমান অবস্থায় দেশ পরিচালনা কঠিন। তবে তার দাবি, পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। অন্যদিকে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ না নিলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে। গতকাল ঢাকায় বিয়াম মিলনায়তনে সংলাপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, ঢাকা সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তিস্তা ইস্যুতে দেয়া বক্তব্য এবং বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সম্ভাবনার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। সংলাপের এ পর্বে আলোচক ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। বাংলাদেশ সংলাপে একজন দর্শকের প্রশ্ন ছিল চলমান রাজনৈতিক সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায় থেকে তাগিদ দেয়া হচ্ছে। আন্তর্জাতিক উদ্যোগ এর আগে কার্যকরি না হলেও আর কোনো বিকল্প কি রয়েছে? আরেকজন দর্শক জানতে চান সংকটের রাজনৈতিক সমাধান না করে ...

ভোলায় যাত্রীবাহী লঞ্চে ককটেল নিক্ষেপ

Image
ভোলায় যাত্রীবাহী লঞ্চে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় ভোলার খেয়াঘাটে ভোলা-ঢাকা রুটে চলাচলকারী দিঘলদী লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চঘাটের ঘাট ব্যবস্থাপক মো. খোকন জানান, লঞ্চটি খেয়াঘাট থেকে ছাড়ার পর নদীর পাড় থেকে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি লঞ্চের সামনের ডান পাশে আঘাত করে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান মনির জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তথ্য সুত্রঃ আরটিএনএন http://news.muktojibon.com/?p=12061  

দিল্লীতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার নাইজেরীয় মহিলা

Image
ইনকিলাব ডেস্ক : আতঙ্কের সেই রাত আরো একবার ফিরে এল ভারতের রাজধানী দিল্লিতে। এবার চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক নাইজেরিয়ান মহিলা। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ২টা ৪৩ মি. নাগাদ পশ্চিম দিল্লির ময়ূর বিহার অঞ্চলে অচেতন অবস্থায় উদ্ধার হন ওই নিগৃহীতা। পথচারী এক ব্যক্তি ওই মহিলাকে দেখতে পেয়ে পুলিশে ফোন করে। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, ওই মহিলা আমাদের জানিয়েছেন তিনি অভিযুক্ত ব্যক্তির গাড়িতে উঠেছিলেন। দক্ষিণ দিল্লীর সাকেত অঞ্চলে ওই গাড়িতেই গণধর্ষণের শিকার হন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী নিগৃহীতা অভিযুক্তদের চিনতেন না। ময়ূর বিহারের কাছে এসে কোনও রকমে তিনি গাড়ি থেকে ঝাঁপ মারেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রত্যেকেই ময়ূর বিহার অঞ্চলেরই বাসিন্দা। সূত্র : জি নিউজ।

‘রিমান্ডে যেন না নেয় আর’

Image
স্টালিন সরকার : ‘আব্বার জন্য দো’য়া করবেন; রিমান্ডে যেন না নেয় আর।’ বাক্যটি উচ্চারণ করেই কিছুক্ষণ নীরব হয়ে রইলো পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতা ও নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক কারাবন্দি এটিএম কামালের ছেলে সোহান। অতঃপর নিজেকে সামলে নিয়ে বললো, ‘আব্বাকে গ্রেফতারের পর দুই/তিন দফায় রিমান্ডে নিয়েছে। আবার ২২, ২৩, ২৪, ২৫ ফেব্রুয়ারী আদালতে হাজির করার কথা। কি হয় জানি না। রিমান্ডের ভয়ে আমরা আতঙ্কিত। আমার এক বোন আমেরিকায় আরেক বোন থাকে দুবাইয়ে। তারা প্রতিটি মুহূর্ত উদ্বিগ্ন থাকেন। মা’র অবস্থাও ভাল না; খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। রিমান্ডের কথা শুনলে বিদেশে থাকা দুই বোন বাঁচবে না। কি করবো কিছুই বুঝতে পারছি না।’ শুধু নারায়ণগঞ্জের কামালের পুত্র সোহান নয়, ২০ দলীয় জোটের গ্রেফতার হওয়া হাজার হাজার নেতানেত্রীর পুত্রকন্যাদের একই অবস্থা। অসহ্য যন্ত্রণা নিয়ে নীরবে চোখের পানি ফেলছেন। গ্রেফতার হওয়া পরিবারের সদস্যরা যাতে ভাল থাকে সে জন্য দোয়া দরুদ পড়ছেন। বন্দী হওয়া নেতানেত্রীদের মধ্যে যাদের সন্তান, আত্মীয়-স্বজন বিদেশ বিভূঁইয়ে থাকেন তাদের যন্ত্রণা আরো বেশি। কামালের পুত্রের প্রশ্ন আমার আব্বাকে আর কতদিন ন...

Phone conversation between Khaleda Zia and Sheikh Hasina. Courtesy: Ekattor Tv

Published on Oct 28, 2013 Khaleda Zia told Sheikh Hasina that it was the Awami League that carried out the August 21 grenade attack on its party chief, a minister said yesterday quoting the premier as telling her cabinet colleagues about the Saturday's phone conversation.  https://www.youtube.com/watch?v=lkKz4CJ7wAE&feature=player_detailpage https://www.facebook.com/photo.php?fbid=1415567558742770&set=gm.847719105290356&type=1

Cat discovers heater, falls in love

Image
Even the most ardent of cat sympathisers will admit that they mainly use us for heat and food, and any time they get near us is purely a move on their parts to leech warmth from our bodies. Don't get us wrong, we're not having a go, we have a level of admiration for their no nonsense approach to dealing with us humans, but until they all get their own personal heaters, like the cat in this video, they will be beholden to us to stay warm and comfortable. If the moment does arrive where they manage to find a way to manufacture cat-sized devices that generate warmth, we imagine it will look something like the following footage. You may notice that a second cat appears on the scene that's interested in the heat being emitted, but is given short shrift, proving once again that cats have no time for the very concept of cooperation.

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

Image
বিরোধী জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ইইউ প্রতিনিধি দলের কোন সদস্য। ৬ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্রিশ্চিয়ান দান প্রেদা (রোমানিয়ান)। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া), ব্রিজিটি বাটেইলি, মার্সিন গাসিক, লেভেন্তে সাসি। বিএনপির পক্ষে খালেদা জিয়া ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান. চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম উপস্থিত ছিলেন।