এক্সক্লুসিভ ডেস্ক : নানাভাবে প্রেম নিবেদন করে থাকে প্রেমিক-প্রেমিকারা। তবে একেক দেশে একেকভাবে। মনের মানুষকে সঙ্গী করে নেয়ার প্রথম যে ধাপ সত্যিই মজার। মানুষ কীভাবে ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভূতি জানায়- এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো দারুণ মজার কিছু তথ্য৷ অস্ট্রিয়ায় মেয়েদের মধ্যে প্রেম নিবেদনের অদ্ভুত এক রেওয়াজ আছে৷ গ্রাম এলাকায় ঐতিহ্যবাহী নাচের সময় মেয়েরা আপেল নিয়ে বগলের নিচে রাখে৷ কিছুক্ষণ পর সেই আপেল তুলে দেয় ভালোলাগার মানুষটির হাতে৷ ছেলেটি যদি আপেলটি খায় তাহলে বুঝে নিতে হবে, সে প্রেম করতে রাজি৷ আজকাল সরাসরি প্রেম নিবেদনের অনেক আগেই শুরু হয়ে যায় মেসেজ-বিনিময়৷ এমনকি বিয়ে হলেও মেসেজ-বিনিময় চলতে থাকে৷ তবে মেসেজের ভাষাটা যায় বদলে৷ ডেটা সায়েন্টিস্ট এলিস ঝাও নিজেও বিয়ের আগে তার প্রেমিককে নিয়মিত ‘লাভ ইউ’ মেসেজ লিখতেন৷ আজকাল সেখানে শুধু ‘হাই’, ‘হ্যালো’, ‘বাসায়’, ‘ওকে’, ‘হ্যাঁ’, ‘না’ – এই জাতীয় শব্দই লিখছেন৷ আসলে এখন তো প্রেমের কথা ঘরে মুখোমুখি বসেই বলা যায়, মেসেজে লেখার কি দরকার! মেক্সিকোর কিকাপু উপজাতির পুরুষরা প্রেম করে শিস বাজিয়ে৷ যাকে পছন্দ তাকে শিস বাজিয়ে ডেকে নেয় প্র...