চীনে ধর্ষণ কালচার ফেস্টিভালের আয়োজন!

"A blog about social networking and web design." Health Tips For All, Entertainment, News. Its Fine and Lovely.
চীনে ধর্ষণ কালচার ফেস্টিভালের আয়োজন!অনেকটা প্রকাশ্যেই চীনে সেক্স কালচার ফেস্টিভালের আয়োজন। কয়দিন আগেই ভারতে ধর্ষণ উৎসবের কথা প্রকাশ করে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম। ভারত সরকার এমন খবরের তীব্র বিরোধীতা করে তখন। কিন্তু চীন অনেকটা প্রকাশ্যেই এবার আয়োজন করছে যৌন উৎসব। যদিও এ ধরনের উৎসবের ধারণা এর আগে ছিল না চীনের মানুষের৷ মূলত একাকীত্বে ভোগা মানুষের যৌনক্ষুধা মেটাতেই এ আয়োজন করা হয়েছে এই গুয়াংঝৌ ন্যাশনাল সেক্স কালচার ফেস্টিভ্যালের৷ উৎসবে মধ্যবয়স্কদের ভিড়ই বেশি। তাদের অধিকাংশই বিবাহিত৷ এমনই একজন চেন ওয়েজহাউ৷ ৪৬ বছরের এই বাসচালক অপলকে তাকিয়ে ছিলেন স্বল্পবসনা মেয়ে পুতুলটির দিকে৷এক ঝলকে দেখে কোনও মহিলা বলে ভুল হতেই পারে৷ দোকানের শো-কেসে স্বল্পবসনা এই ম্যানিকুইনকে দেখেই চেন যেন মিটিয়ে নিতে চাইছিলেন মনের খিদে৷ প্রশ্ন করে জানা গেল, দীর্ঘদিনের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক এখন অভ্যাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ তাই যৌন জীবনের রোম্যান্স খুঁজে পেতেই এই ফেস্টিভ্যালে এসেছেন তিনি৷ এই উৎসবকে ছোটখাটো একটা মেলা বলা যেতেই পারে৷ চারপাশে ছোট ছোট দোকান৷ বেশির ভাগ দোকানেই বিক্রি হচ্ছে স্বল্পবসনা বিভিন্ন ম্যানিকুইন৷ এ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সেক্স টয়৷ কোথাও বিক্রি হচ্ছে মহিলা ও পুরুষদের অন্তর্বাস বা রকমারি রাতপোশাক৷ আবার কোথাও বিভিন্ন ফ্লেভারের কনডম৷ এছাড়া রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থাও৷ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করার ফাঁকে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন স্টেজের সামনে৷ সেখানে চলছে কখনো স্বল্প কখনো বিবসনাদের ফ্যাশন শো৷ এমনকি ভিড়ের মধ্যে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে দেশটির নামী-দামী মডেলদের সঙ্গেও৷রয়েছে কনডম ফোলানো থেকে শুরু করে নানা মজার খেলাও। উৎসবের উল্লেখযোগ্য দিক হলো এতে নারীদের তুলনায় পুরুষের ভিড়ই বেশি৷এটা অবশ্য চীনের এক সন্তান নীতির প্রতিফলন বলা যেতে পারে৷ প্রতিটি দম্পতিই চান অন্তত একটি পুত্রসন্তান৷ সেক্ষেত্রে এক সন্তান নীতির চাপে পড়ে এক সময় চীনে গর্ভপাতের সংখ্যা বাড়ছিল৷আর তারই ফল হিসেবে ২০১২ সালে চীনের লিঙ্গ অনুপাত হয়েছিল ১১৮ জন সদ্যজাত ছেলে প্রতি মাত্র ১০০ জন সদ্যজাত মেয়ে৷বিশেষজ্ঞদের মতে, পুরুষ প্রতি মহিলাদের সংখ্যা এতটা কমে যাওয়াতেই সম্ভবত ফুলেফেঁপে উঠেছে দেহ ব্যবসা৷ - See more at: http://bangla.timesofdhaka.com/index.php?page=des&cid=60&news_id=4684#sthash.Cuan3uBD.dpuf

Comments

Popular posts from this blog

Welcome to Jatiyo Sramik Jote Chittagong

Metlife Takaful DPS

**Hideo Kojima Shares Why He Chose Margaret Qualley for Death Stranding**