নভেম্বরেই ‘আই লাভ ইউ প্রিয়া’

"A blog about social networking and web design." Health Tips For All, Entertainment, News. Its Fine and Lovely.
আই লাভ ইউ প্রিয়া ২সিয়ামুল হায়াত সৈকত : সুপারহিরো-সুপারহিরোইন খ্যাত সাগর-শম্পা জুটির নতুন ছবি ‘আই লাভ ইউ প্রিয়া’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছিল কিছুদিন আগে। নতুন খবর হল, আগামী ২০ই নভেম্বর এ ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ ঠিক করেছেন পরিচালক এবং সহ-অভিনেতা মামুন খান। এ সম্পর্কে জানতে চাইলে তিনি চট্টগ্রামবার্তা কে জানান ‘হল মালিকদের সাথে কথা পাকাপাকি হয়েছে। আই লাভ ইউ প্রিয়া ২ আগামী ২০ই নভেম্বর ছবিটি মুক্তি দিতে চাই। তাছাড়া আমার পরবর্তী এবং দ্বিতীয় ছবি নেতাগিরির কাজও শুরু করতে চাই। মহরত খুব শীগ্রই হবে। দোয়া করবেন।’ সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের এ ছবিতে আরও অভিনয় করেছেন ফারজানা আক্তার রুপা, আমিন আজাদ, দুলারি, সিরাজ হায়দার, রাতিন, আক্তারি বেগম ডলি, লিটন খন্দকার ও মামুন খান। সিনেমাটিতে গান রাখা হয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, কনা, রুপম, ন্যান্সি ও এস আই টুটুল। সংগীত পরিচালনা করবেন কিশোর শাহীন। আই লাভ ইউ প্রিয়া ৩ মামুন খানের নায়িকা ঠিক না হওয়া পরবর্তী সিনেমা ‘নেতাগিরি’-তেও অভিনয় করবেন সাগর এবং মামুন খান নিজেই।
আই লাভ ইউ প্রিয়া ৩

Comments

Popular posts from this blog

Free online Game Play

live gaming zozo

Live beautiful new York City square