দৈহিক সম্পর্ক দোষের নয়; বললেন অভিনেত্রী তানিশা

"A blog about social networking and web design." Health Tips For All, Entertainment, News
বিয়ের আগে দৈহিক সম্পর্কের বিষয়টি প্রত্যেকের নিজস্ব পছন্দের ব্যাপার এবং এতে দোষের কিছু নেই বলে মনে করেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি । গত কয়েক দিন আগে টাইমস অব ইন্ডিয়ার আয়োজনে টুইটারে এক আলাপচারিতায় বিয়ের আগে দৈহিক সম্পর্ক নিয়ে নিজের এ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এই 'বিগ বস' তারকা। তানিশা বলেন, 'আমি মনে করি এটা প্রত্যেকের নিজস্ব পছন্দের ব্যাপার এবং কেউ যদি এটাকে সঠিক মনে করে তবে এতে দোষের কিছু নেই।' প্রেম সম্পর্কে বলতে গিয়ে রিয়েলিটি শো 'বিগ বসে'র সপ্তম আসরের প্রথম রানার আপ তানিশা বলেন, তার কাছে প্রেম হচ্ছে- বোঝাপড়া, গ্রহণ করার মানসিকতা ও উন্মাদনার মিশেল। সাবেক প্রেমিক 'বিগ বস'-এর সপ্তম আসরের প্রতিযোগী আরমান কোহলি ও বলিউড অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে বর্তমানে তার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তানিশা বলেন, 'সাবেকরা (প্রেমিক) বন্ধু হতে পারে না।' এমনকি আরমানের বিপরীতে একটি সিনেমায় তার অভিনয় করা নিয়ে যে জোর আলোচনা চলছে তাও নাকচ করে দেন তিনি। আলাপচারিতায় তানিশা তার বোন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল ও ভগ্নিপতি জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শাহরুখ খানের বিপরীতে 'দিলওয়ালে' ছবির মাধ্যমে কাজল আবারও চলচ্চিত্রে ফিরে আসায় তিনি খুবই উচ্ছ্বসিত জানিয়ে তানিশা বলেন, 'আমার বোনের সবচেয়ে ভালো যে গুণটির কথা বলবো তা হচ্ছে তার আত্মবিশ্বাস। সে অনেকটা সালমান খানের সেই সংলাপের মতো- 'এক বার কমিটমেন্ট কার লি তো ম্যায় আপনি ভি নেহি সুনতা।' ভগ্নিপতি অজয় দেবগনের সঙ্গে অভিনয়ের কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'অবশ্যই। তিনি (অজয়) একজন অসাধারণ অভিনেতা এবং সব প্রযোজকই তাকে নিয়ে ছবি বানানোর স্বপ্ন দেখে।' বলিউডের নতুন নায়কদের মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ- জানতে চাইলে তানিশা বলেন, নতুনদের মধ্যে সিদ্ধার্থ মালহোত্রাকেই তার বেশি পছন্দ। এর কারণ হিসেবে তিনি বলেন, 'সে (সিদ্ধার্থ) লম্বা ও সুদর্শন।' - See more at: http://www.bd24live.com/bangla/article/45249/index.html#sthash.qvfeCX6u.dpuf

Comments

Popular posts from this blog

Welcome to Jatiyo Sramik Jote Chittagong

Metlife Takaful DPS

**Hideo Kojima Shares Why He Chose Margaret Qualley for Death Stranding**