৫৭ তলা ভবন মাত্র ১৯ দিনেই [ভিডিও]

মাত্র ১৯ দিনে ৫৭ তলা উঁচু ভবন বানিয়ে বেশ সাড়া ফেলেছে চীনের একটি কোম্পানি। এত কম সময়ে আকাশছোঁয়া দালান তৈরির এ ঘটনা স্থাপত্যশিল্পে প্রথম। হিসাব অনুযায়ী ভবনটি প্রতিদিন গড়ে তিনতলা করে মাথা তুলেছে। স্কাই সিটি নামের ভবনটি নির্মিত হয়েছে চীনের হুনান প্রদেশের রাজধানী চাংসায়। ব্রড সাসটেইনেবল বিল্ডিং নামের চীনা প্রতিষ্ঠান এর নির্মাতা। ভবনটিতে রয়েছে বাসা ও অফিস মিলে মোট ৮০০টি অ্যাপার্টমেন্ট, যা চার হাজার লোকের জন্য যথেষ্ট। মাত্র ১৯ দিনে কীভাবে ভবনটি নির্মিত হয়েছে_ কোম্পানিটি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যা অনলাইনে এরই মধ্যে অসংখ্য মানুষ দেখেছেন। এতে বোঝা যায়, দ্রুত কীভাবে ভবন নির্মাণে নাটকীয় অগ্রগতি হয়েছে। নির্মাণকালে আলাদাভাবে রাখা বিভিন্ন উপাদান ভবনের প্রতিটি তলায় জুড়ে দেওয়া হয়েছে। কোম্পানিটি জানায়, প্রথমে মূলত ৯৭তলা ভবন তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু বিমানবন্দরের খুব কাছাকাছি হওয়ায় স্থানীয় প্রশাসনের নির্দেশে পরে পরিকল্পনা কাটছাঁট করতে হয়। কোম্পানিটি বলছে, স্কাই সিটি ভবনটির ‘স্কাই স্ট্রিটের’ আদলে নির্মিত, যেখানে প্রতিটি তলা উল্লম্বভাবে যুক্ত। নির্মাণের অভিনবত্বের জন্য এ দালানের চারপাশের বাতাস হবে বিশুদ্ধ। এতে ব্যবহৃত কাচ শক্তি সংরক্ষণে সহায়ক এবং অন্য ভবনের তুলনায় এখানে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ১২ হাজার টন কম হবে। অল্প সময়ে আকাশছোঁয়া ভবন বানানোর জন্য কোম্পানিটি বেশ পরিচিত লাভ করেছে। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে তাদের নির্মিত ভবন রয়েছে। সূত্র :অডিটি সেন্ট্রাল ডটকম। https://youtu.be/gnTKPJeBFsE

Comments

Popular posts from this blog

Welcome to Jatiyo Sramik Jote Chittagong

Metlife Takaful DPS

**Hideo Kojima Shares Why He Chose Margaret Qualley for Death Stranding**